রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

দিরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেটের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৬ সময় দেখুন

দিরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের দিরাইয়ে গৃহবধূ সোমা আক্তারের মৃত্যুর প্রতিবাদে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে দিরাই পৌরসদরের থানা পয়েন্টে দিরাই উপজেলা সচেতন নাগরিকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বড় বোন সাবিনা বেগম, ভগ্নিপতি এখলাছুর রহমান এখলাছ, জুনায়েদ আহমেদ, মা দিলারা বেগম, আলী হুসেন, আকিকুর রহমানসহ অনেকে। বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ময়নাতদন্ত পুনরায় করার দাবি জানান এবং দ্রুত মামলা রুজুর আহ্বান করেন।

এর আগে গত ১২ আগস্ট চন্ডিপুর গ্রামের গৃহবধূ সোমা আক্তার (২২) কে স্বামী কয়েছ আহমদ গুরুতর অবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামী কয়েছ আহমদ দাবি করেন, স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবার অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিত হত্যা। তাদের প্রশ্ন—যদি আত্মহত্যা হয়ে থাকে, তবে কেন হাসপাতালে নিয়ে আসার পর স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেলেন?

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD