রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

আবদাল মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি ::
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৬২ সময় দেখুন

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারের নির্ধারিত মূল্যায়ন মানদণ্ড অনুসারে জুলাই-২০২৫ মাসে ক্লুলেস মামলা উদঘাটন, আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা, ওসি আমিনুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নোবেল চাকমা, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD