সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

হরিপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্ম*হত্যা

আব্দুল জব্বার, ঠাকুরগাঁও:
  • আপডেটের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৭৩ সময় দেখুন

হরিপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও জিগা গ্রামে শ্রী সিগেন চন্দ্র রায় (৫৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাড়ির সীমানা প্রাচীরের সাথে বাঁধা কিলোকের সঙ্গে লাইলনের রশি ব্যবহার করে আত্মহত্যা করেন।

মৃত ব্যক্তি মৃত মনিরাম চন্দ্র রায়ের ছেলে। পরিবার ও প্রতিবেশীরা জানান, সিগেন চন্দ্র রায় দীর্ঘদিন ধরে লিভারের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসা সত্ত্বেও অবস্থার উন্নতি না হওয়ায় তিনি চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। এর পাশাপাশি তিন কন্যার সংসারের ব্যয় ও চিকিৎসার খরচ বহন করতে না পারায় তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন।

পারিবারিক অশান্তি ও অসহায় অবস্থার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD