বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

নাসিরনগরে কৃষকলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেটের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪১৬ সময় দেখুন

নাসিরনগরে কৃষকলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ কৃষকলীগ ও যুবলীগের দুই স্থানীয় নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার আলাদা দুটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—নাসিরনগর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা মো. গোলাম আলী এবং গোকর্ণ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও গোকর্ণ হাজি বাড়ির মো. সারোয়ার উদ্দিন।

এই ঘটনাকে ঘিরে এলাকায় ভিন্নধর্মী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান—
“গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে হামলার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD