সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

লোহাগাড়ায় চুনতিতে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম):
  • আপডেটের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪১৩ সময় দেখুন

লোহাগাড়ায় চুনতিতে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (২০) ও মোঃ জিহাদ (২১) নামের দুজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম হানিফ (২০) কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলার জাকির পাড়ার বাসিন্দা।

নিহত মোঃ জিহাদ একই জেলার কানিয়াছড়া এলাকার শামসুল আলমের পুত্র। নিহতের বন্ধু ইউসুফ (১৮) জানান, সাজেকে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা দিয়েছিল তারা। জাঙ্গালিয়া এলাকায় আমাদের পেছনেই আসছিল নিহতদের মোটরসাইকেল। হঠাৎ বিকট শব্দ শুনলে ফেছন ফিরতেই দেখি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে চলে যায়। স্পটেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।

পরে তাদের সিএনজিযোগে হাসপাতালে আনার সাথে সাথে  দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার মোঃ শহিদুল ইসলাম জানান, দুজন ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। পর্যবেক্ষণ করে দেখা যায় হাসপাতালে আনার পূর্বের তাদের মৃত্যু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD