রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

সিন্দোকছড়ি জোন কতৃক মানবতা ও সমাজ  কল্যাণে সহায়তা প্রদান  ।

মোঃ মোকতাদের হোসেনঃ
  • আপডেটের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৬ সময় দেখুন

সিন্দোকছড়ি জোন কতৃক মানবতা ও সমাজ  কল্যাণে সহায়তা প্রদান  ।

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৩ আগস্ট (বুধবার) ২০২৫ইং সিন্দুকছড়ি জোন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন, দুঃস্থ ও চিকিৎসা এবং কলেজে ভর্তি অক্ষম ব্যক্তিদের নগদ অর্থ, স্থানীয় বিভিন্ন ক্লাবে ফুটবল এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো: মাজহার হোসেন রাব্বানী। এ সময় তিনি এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে সকলের সহযোগিতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানান জোনের কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD