বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

জামালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আব্দুস সামাদ আফিন্দী , জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি::
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৯১ সময় দেখুন

জামালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী”র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম সামসুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ,  প্রশিক্ষিত যুব তাসলিম মেহজাবিন, আফিল মিয়া, তোফাজ্জল ইসলাম প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক-যুবতী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত  ছিলেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুবসমাজকে দক্ষ, সৃজনশীল ও আত্মনির্ভরশীল হতে হবে। তরুণরা শুধু ভবিষ্যতের নেতা নয়, বর্তমান উন্নয়নের চালিকা শক্তি। প্রযুক্তি জ্ঞান, উদ্যোগী মনোভাব ও ইতিবাচক চিন্তাধারার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। এজন্য সরকার যুব ঋণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে।
তারা আরও বলেন, যুবসমাজকে সুশিক্ষিত, নৈতিকতায় দৃঢ় ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। “যুবকরাই দেশ গড়ার প্রধান শক্তি”—এ বিশ্বাসে উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময়  ৬জন যুবকে ঋনের চেক ও ৬০জন প্রশিক্ষণার্থীর মাঝে  সনদপত্র প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD