মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

দরবস্ত–কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা:
  • আপডেটের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৪৮ সময় দেখুন

দরবস্ত–কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান

সিলেটের জৈন্তাপুর থেকে কানাইঘাট পর্যন্ত প্রায় ৪৩ কিলোমিটার দীর্ঘ দরবস্ত–কানাইঘাট আঞ্চলিক সড়কটি দীর্ঘ এক দশক ধরে সংস্কার না হওয়ায় স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে। সড়কজুড়ে অসংখ্য গর্ত ও খানাখন্দ থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, ধুলাবালি ও বেহাল রাস্তার কারণে শিক্ষার্থী, শ্রমজীবী, ব্যবসায়ী, গর্ভবতী নারী এবং অসুস্থ রোগীরা নানাভাবে কষ্ট পাচ্ছেন। সন্ধ্যার পর যানবাহনের চাপ বাড়লেও গর্তে ভরা সড়কে দুর্ঘটনার শঙ্কা সবসময় লেগে থাকে।

গত বছর সড়কের কিছু অংশে সামান্য মেরামত করা হলেও তা ছিল পর্যাপ্ত নয়। টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় মূল সংস্কার কাজ শুরু হয়নি। সড়ক ও জনপথ বিভাগের সিলেট বিভাগের উপ–বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দীন সুহাগ জানিয়েছেন, চলতি অর্থবছরে এই সড়কের জন্য আলাদা বরাদ্দ পাওয়া যায়নি, তবে টেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলছে।

এ পরিস্থিতিতে, রবিবার (১০ আগস্ট) এলাকাবাসী সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এতে সড়কের জরুরি সংস্কারের দাবি জানানো হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন লুৎফুর রহমান, শামিম, মহিবুর রহমান, জবরুল, শাহিন ও মাহবুব। উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহার উদ্দিন বাহার, দরবস্ত বাজারের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সমাজসেবক নুরুল আমিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

স্থানীয় নেতারা সতর্ক করে বলেন, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে জনগণ ভবিষ্যতে সিলেট–তামাবিল মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বরাদ্দ পাওয়া এবং টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই সংস্কার শুরু হবে। তবে অন্তর্বর্তী সময়ে জনদুর্ভোগ কমাতে নিয়মিত মেরামতের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD