মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিলেটে নৌপথে চাঁদাবাজির মামলায় প্রধান আসামি আজমলসহ র‍্যাবের হাতে আটক ৭ জন

সিলেট প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩১৮ সময় দেখুন

সিলেটে নৌপথে চাঁদাবাজির মামলায় প্রধান আসামি আজমলসহ র‍্যাবের হাতে আটক ৭ জন

সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির অভিযোগে প্রধান আসামি আজমল হোসেনসহ মোট সাতজনকে আটক করেছে র‍্যাব-৯। শনিবার গভীর রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, আজমল হোসেন লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে এবং নদীপথে নৌকা আটকিয়ে চাঁদা আদায়ের মামলার মূল আসামি। তার সঙ্গে আটক অন্যরা হলেন—লেঙ্গুড়া গ্রামের মৃত আ. সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আ. মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী।

মামলার অভিযোগ অনুযায়ী, আজমলের নেতৃত্বে একটি দল নৌযান ও ভলগেট আটকে চাঁদা আদায় করত। এই ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আব্দুল হালিম ৭ জুলাই ২০২৫ তারিখে গোয়াইনঘাট থানায় মামলা (নং-১৩) দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। রবিবার দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, “চাঁদাবাজির মামলায় র‍্যাব-৯ আমাদের কাছে সাতজনকে হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD