মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

শফিকুল ইসলাম শফিক, মধ্যনগরঃ
  • আপডেটের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩২৭ সময় দেখুন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীদের প্রকাশ্য ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যার ঘটনাকে ঘিরেই এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল মিসবাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মো. ইউনুস মিয়া, রমা পদ চক্রবর্তী, প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতে ইসলামের নেতা কামান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফয়সাল আহমদ জিহাদী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও কোষাধ্যক্ষ মো. মোসাব্বির, সাংবাদিক ডা. সাইদুর রহমান জিয়া প্রমুখ।

বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার উপর ভয়াবহ আঘাত। তারা দ্রুত আসামিদের শনাক্ত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সরকারকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD