মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বীরগঞ্জে বিষপানে দম্পতির আত্মহত্যা

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর।
  • আপডেটের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮৬ সময় দেখুন

বীরগঞ্জে বিষপানে দম্পতির আত্মহত্যা

দিনাজপুরের বীরগঞ্জে অভাব-অনটন ও পারিবারিক অশান্তির জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (একপ্রকার কীটনাশক) খেয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের গোবিন্দ চন্দ্র রায়ের ছেলে মানিক রায় (৪০) ও তার স্ত্রী সুবাসী রানী রায় (৩৫)।

স্থানীয় সূত্র ও বীরগঞ্জ থানা পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার দিকে দম্পতি একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুবাসী রানী রায়কে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর অসুস্থ মানিক রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৪টার দিকে তারও মৃত্যু হয়।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রাজ কিশোর রায় জানান, প্রায় ১৬-১৭ বছর আগে মানিক ও সুবাসীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে অভাব-অনটন ও সন্তান না হওয়ার কারণে তাদের সংসারে প্রায়ই কলহ লেগেই থাকত। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর বলেন, শনিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা কীটনাশক গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD