মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪০৩ সময় দেখুন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে
ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে ভৈরব সাংবাদিক সমাজের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত।

সমাবেশে স্থানীয়সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনিসহ এই পর্যন্ত দেশে দুর্বৃত্তদের হাতে নিহত কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। আর এইজন্য দেশের বিভিন্ন স্থানে অবলীলায় সাংবাদিকরা হত্যাসহ নির্যাতনের শিকার হচ্ছেন। রাষ্ট্রযন্ত্র সংবিধানে স্বীকৃত চতুর্থস্তম্ভে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বিধানে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

তারা নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন তাজুল ইসলাম তাজভৈরবী, আসাদুজ্জামান ফারুক, সোহেলুর রহমান, সুমন মোল্লা, তুহিন মোল্লা, এম.আর সোহেল সেন, আলাল উদ্দিন, দিদার হোসেন পিন্টু, ডা. লতিফ, আক্তারুজ্জামান, নজরুল ইসলাম রিপন, এমএ হালিম, হাজী সজীব, সোহানুর রহমান,মোঃ ছাবির উদ্দিন রাজু  প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD