মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জাউয়াবাজারে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০৩ সময় দেখুন

জাউয়াবাজারে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হকের বিরুদ্ধে স্থানীয় এক যুবলীগ নেতা হত্যা মামলার আসামি হেলাল উদ্দিনসহ তার সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর প্রচারণা চালাচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলা উদ্দীনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু সুফিয়ান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. জহিরুল ইসলাম লিলু মিয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুর রশিদ, কাজী ছায়াদ মিয়া, গিয়াস উদ্দীন, আব্দুর রফিক ভুট্টুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি জাউয়াবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুবনের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD