মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেফতার

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১২৮ সময় দেখুন
কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেফতার
কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেফতার

কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেফতার


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পিঁপড়াসিট এলাকায় একটি মাছের খামার নিয়ে চাঁদা দাবির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মৎস্য খামারের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান বাদী হয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, পিঁপড়াসিট গ্রামের মৃত হযরত আলীর পুত্র সেলিম মিয়া (৪০) ও তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে ‘আইডিয়াল মৎস্য খামার’ দখলে রেখে চাষাবাদ করছিলেন। তারা খামারের প্রকৃত মালিকদের কোনো ভাড়া না দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে খামারটি ব্যবহার করে আসছিল।

সরকার পরিবর্তনের পর জমির মালিকরা খামারটি লিজ দেন নাজিম উদ্দিন ও আয়নাল হকের কাছে। এরপর সেলিম মিয়া আত্মগোপনে থেকে পুনরায় খামার দখলের চেষ্টা চালায়।

অভিযোগে আরও বলা হয়, গত ৫ জুলাই সকালে সেলিম মিয়ার নেতৃত্বে ৭-৮ জন সশস্ত্র ব্যক্তি একটি ভেকু (খননযন্ত্র) নিয়ে খামারে এসে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। লিজগ্রহীতারা বাধা দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভেকুটি জব্দ করে।

পরে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে খামার মালিকদের কাছে প্রতি শতাংশে ৪০০ টাকা হারে মোট ৮ লাখ ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত অর্থ না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, এ ঘটনায় ১ আগস্ট নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার ৩ নম্বর আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD