সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা ও জরিমানা

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন

ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা ও জরিমানা

 

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স নবায়ন না থাকায় দুইটি ক্লিনিক সিলগালা করেছেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ও কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। লাইসেন্স নবায়ন না থাকায় জনসেবা ক্লিনিক ও আপডেট ডায়াগনস্টিক সেন্টার-কে সিলগালা করা হয় এবং উভয় প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD