মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছাতকে মণিপুরী সম্প্রদায়ের ঝুলন যাত্রা উৎসব শুরু

ছাতকে মণিপুরী সম্প্রদায়ের ঝুলন যাত্রা উৎসব শুরু
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০৪ সময় দেখুন

ছাতকে মণিপুরী সম্প্রদায়ের ঝুলন যাত্রা উৎসব শুরু

ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের আয়োজনে এই ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে।

শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উৎসবটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধনীটিলা, রাসনগর ও রতনপুর এলাকায় বসবাসরত মণিপুরী সম্প্রদায়ের লোকজন এই উৎসবে অংশ নিচ্ছেন।

গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া উৎসবটি চলবে টানা পাঁচদিন। কীর্তন, প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় মুখরিত থাকবে পুরো এলাকা।

পুরোহিত ব্রজোগোপাল শর্মা (কীর্তন মাপু) এবং আয়োজন কমিটির পরিচালক ওস্তাদ ইন্দ্র মোহন সিংহ (অজা) জানান, নানা ধর্মীয় আচার ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে আগামী শনিবার উৎসবের সমাপ্তি ঘটবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD