সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

মোহনগঞ্জে নদীতে বালুবাহী নৌযান ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা :
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৮৫ সময় দেখুন
মোহনগঞ্জে নদীতে বালুবাহী নৌযান ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার
মোহনগঞ্জে নদীতে বালুবাহী নৌযান ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার

মোহনগঞ্জে নদীতে বালুবাহী নৌযান ডুবে
নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার

নেত্রকোণার মোহনগঞ্জে সাতমা ধলাই নদীতে বালুবাহী নৌযান ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ডুবে যাওয়া ওই নৌযানের ভেতর থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের আদর্শনগর বাজারের পাশে সাতমা ধলাই নদীতে ওই নৌযান ডুবে যায়। এসময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতার কেটে তীরে উঠে আসে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে চেষ্টা শুরু করেন। পরে ধোবাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী দল এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। এছাড়া পুলিশের সদস্যরা সার্বক্ষণিক তাদের সাথে উদ্ধার কাজে যুক্ত ছিলো। অবশেষে ড্রেজার দিয়ে নৌযান ভেতরে থাকা বালু সরানো হয়। পরে বালুর নিচে জেলার পূর্বধলা উপজেলার আব্দুল গফুরের ছেলে মোঃ জিয়া মিয়া (২০) ও কদ্দুছ তালুকদারের ছেলে মোঃ মারুফ মিয়া (২৪) নামে দুইজনকে পাওয়া যায়। উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD