সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

লালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের বিশাল গণ মিছিল অনুষ্ঠিত

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৯৪ সময় দেখুন

লালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের বিশাল গণ মিছিল অনুষ্ঠিত

লালপুর(নাটোর)প্রতিনিধিঃনাটোরের লালপরে গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৬ই আগষ্ট (বুধবার) বিকাল ৫:৩০মিনিটে উপজেলার চিনির বটতলা থেকে জামায়াতের উদ্যোগে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চিনির বটতলা থেকে শুরু হয়ে লালপুরের মোড় হয়ে শ্রীসুন্দরী হাই স্কুল এন্ড কলেজে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিশাল গণ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মুহাম্মদ আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের  আমীর ড.মীর নুরুল ইসলাম,  জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য লালপুর উপজেলা জামায়াতের আমির  ও  নাটোর  -১( লালপুর-বাগাতীপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীমাওলানা আবুল কালাম আজাদ , উপজেলা  জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা , নাটোর জেলা শিবিরের সভাপতি জাহিদ হাসান সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দেশের জনগণের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD