সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

লালপুরে জুলাই বিপ্লবে আহত ৫ যোদ্ধাকে সম্মাননা প্রদানসাইকেল

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪১৯ সময় দেখুন

লালপুরে জুলাই বিপ্লবে আহত ৫ যোদ্ধাকে সম্মাননা প্রদানসাইকেল

জুলাই অভ্যুত্থানে আহত নাটোরের লালপুর উপজেলার পাঁচ যোদ্ধাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই অভ্যুত্থান দিবসের রাতে লালপুরের গৌরীপুরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের সহধর্মিণী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার শিরিন তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন।
সম্মাননাপ্রাপ্ত যোদ্ধারা হলেন-লালপুর উপজেলার মোস্তাফিজ, ইমন, বাকি, মঞ্জুর ও মোহন।
এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু ও যুবদল নেতা সোহাগ সহ দলীয় নেতা কর্মী।
সম্মাননা প্রদানকালে জুলাই যোদ্ধারা সেই সময়ের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। জুলাই বিপ্লবে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ কামরুন নাহার শিরিন বলেন, তাঁদের অবদানের কথা দেশের মানুষ কখনও ভুলতে পারবেনা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD