সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

স্বৈরশাসকের পতনের এক বছর, আর দেরি নয়—দ্রুত জাতীয় নির্বাচনের দাবি মিলনের

সেলিম মাহবুব, ছাতকঃ
  • আপডেটের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০০ সময় দেখুন

স্বৈরশাসকের পতনের এক বছর, আর দেরি নয়—দ্রুত জাতীয় নির্বাচনের দাবি মিলনের

৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতকে অনুষ্ঠিত হয়েছে একটি বিশাল বিজয় মিছিল। মিছিলে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।

মঙ্গলবার বিকেলে ছাতক শহরের ওয়াপদা এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার লঞ্চঘাট এলাকায় এসে শেষ হয়। মিছিল শুরুর আগে ওয়াপদা সড়কে এবং শেষে লঞ্চঘাট পয়েন্টে দুটি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন মিলন।

বিকেল ৪টার দিকে মূল মিছিল শুরুর আগে দুপুর থেকেই উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে এসে শহরের ওয়াপদা এলাকায় জড়ো হন।

বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী সরকার ক্ষমতা ছেড়ে পালিয়েছে। এই আন্দোলন আমাদের বিজয় এনে দিয়েছে, তবে আমরা অনেক সহযোদ্ধা ও তরুণ নেতাকে হারিয়েছি। তাদের আত্মত্যাগ জাতি আজীবন স্মরণ রাখবে।”

তিনি আরও বলেন, “আজ সময় এসেছে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের। তারেক রহমান যে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন, তা বাস্তবায়ন করলেই একটি গণতান্ত্রিক, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

কলিম উদ্দিন মিলন বলেন, “আর দেরি নয়—দ্রুত একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। স্বৈরাচার পতনের এক বছর পার হয়েছে, আর সময় নেয়া যাবে না।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তড়িঘড়ি করে জাতীয় নির্বাচন আয়োজন করে জনগণের ভোটের মাধ্যমে একটি বৈধ সরকার প্রতিষ্ঠার পথ তৈরি করতে হবে। আন্দোলনের এই অর্জিত বিজয়কে আমরা ব্যর্থ হতে দেব না।”

গুম-খুনের প্রসঙ্গ টেনে মিলন বলেন, “এই আন্দোলনের পথেই আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী গুম হয়েছেন। আরও অনেকেই নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। তাদের আত্মত্যাগ বৃথা যাবে না।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র, টালবাহানা সহ্য করা হবে না। ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। দেশের জনগণ ফ্যাসিস্ট শাসন আর বরদাস্ত করবে না।”

বিএনপির নেতৃত্বে আয়োজিত এ বিজয় মিছিলে ছাতক উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD