মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছাতকে খেলাফত মজলিসের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেলিম মাহবুব, ছাতকঃ

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৯৭ সময় দেখুন

ছাতকে খেলাফত মজলিসের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আলমাস উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা ও ইসলামি মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আবুল কালাম, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন, ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন এবং পৌর সেক্রেটারি হাফেজ জুবায়ের আহমদ।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা শওকত আহমদ, জেলা যুব মজলিস সভাপতি মাওলানা কবির আহমদ, উপজেলা উত্তর শাখার যুব মজলিস সভাপতি মাওলানা আফজাল নোমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ, যুব মজলিস নেতা হাফেজ মাসুদ আহমেদ এবং ছাত্র মজলিস নেতা হাফেজ মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ইসলামি রাজনীতি চর্চা ও সমাজে নৈতিকতা ফিরিয়ে আনার জন্য খেলাফত মজলিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD