সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান: পুতুল।

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪২১ সময় দেখুন

তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান: পুতুল।

বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত দিনের বাংলাদেশে ফিরতে চান না, তিনি নতুন একটি বাংলাদেশ গড়তে চান। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ দলের ভেতর শৃঙ্খলা।

মঙ্গলবার(৫ আগস্ট) বিকেলে নাটোরের লালপুরে উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, দল কি নির্দেশ দিচ্ছে কর্মীদের সেটা মাথায় রাখতে হবে। দল কারো ব্যক্তির জন্য নয়, আমরা দলের একেক জন ক্ষুদ্র কর্মী মাত্র। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যে এদিক-ওদিক যাবে সে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে।

পুতুল বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ছাত্রদলের অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমান বলেছেন যুবসমাজকে তিনি প্রতিষ্ঠিত করতে চান, যা দেশের জন্য সম্পদ হবে। রাষ্ট্রের জন্য সম্পদ হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে পুতুল বলেন, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দিন। যাতে আপনার সন্তান আপনার জন্য সম্পদ হয়, দেশের জন্য সম্পদ হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন উর রশীদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, যুগ্ন আহবায়ক আশরাফুল আলম লুলু উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD