মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বিশেষ প্রতিনিধি শান্ত
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৯৮ সময় দেখুন

‎ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

‎জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

‎জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে রেড ক্রিসেন্ট সোসাইটি সাভার শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সাভার মডেল মসজিদে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

‎এসময় উপস্থিত ছিলেন পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, ঢাকা জেলা উলামা দলের মাঈনুদ্দিন মুন্না ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ আরো অনেকে।

‎লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সকল শহীদের স্মারণে এই কর্মসূচি আয়োজন করা হয়।

‎তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহিদ, আহত ও নিপীড়নের শিকার সকল সাহসী তরুণ-তরুণীকে, যাদের ত্যাগেই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।

‎উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD