সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

রাজিবপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।।
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৪৬ সময় দেখুন

রাজিবপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে মজনু মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মজনু উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাংগী গ্রামের আবুল হাশেমের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে পাট কাটতে গিয়ে মজনুকে সাপে কামড় দেয়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি কাজ চালিয়ে যান। পরে একটি সাপকে ইঁদুরের গর্তে ঢুকতে দেখে গর্ত খুঁড়ে সেটিকে মেরে ফেলেন।

দুপুরের দিকে তার শরীরে ব্যথা অনুভূত হলে দ্রুত রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে সাপে কাটা রোগীদের জন্য প্রয়োজনীয় অ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ভাগ্যজনকভাবে, পথেই বিকেলের দিকে তার মৃত্যু হয়।

এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, সাপে কাটা রোগীর চিকিৎসায় ভ্যাকসিন সবসময় শহরের হাসপাতালেই মজুদ থাকে। গ্রামাঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন।
তারা দ্রুত উপজেলা পর্যায়ে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ ও সংরক্ষণের দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD