মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বটিয়াঘাটায় বিএনপির র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০৩ সময় দেখুন

বটিয়াঘাটায় বিএনপির র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) সকালে উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনুরুজ্জামান মন্টু। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।

সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মো. সুলতান মাহমুদ ও জিএম রফিকুল হাসান।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন জেলা যুবদলের মাসুদুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক নিরু, সদস্য সচিব বাহাদুর মুন্সী, জলমা ইউনিয়নের রুহুল মোমেন লিটন, সুরখালী ইউনিয়নের রাশেদ কামাল, সদর ইউনিয়নের ইমরান আহমেদ, গঙ্গারামপুর ইউনিয়নের ওলিয়ার রহমান, শফিকুজ্জামান, জসিম উদ্দিন শেখ, সেলিম, হাওলাদার, পলাশ মহলদার, জাহাঙ্গীর হাওলাদার, মান্নান শেখ, মেহেদী আল আজাদ, কবির আঁকঞ্জী, জাহিদুর রহমান রাজু, এস এম এ আবুল বাশার, হুমায়ূন কবির, আরাফাত শেখ, রেহানা আফরোজ সুইটি, কানিজ ফাতেমা নুপুর, নাজমুল হোসেন, জবি আঁকুঞ্জী, মুক্তা খাতুন, আবুল হোসেন, মাকসুদ আলী, সেলিম মাস্টার, শিশির রায়, আরিফুজ্জামান দুলু, মিহির কান্তি মন্ডল, হান্নান মল্লিক, বাবু, তুহিন, আজগার আলী, রমিজুল শেখ প্রমুখ।

পথসভা শুরুর আগে একটি র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD