মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নাগরপুরে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় র‍্যালি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৩১ সময় দেখুন

নাগরপুরে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় র‍্যালি

ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তিতে টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি, খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমবেত হন।

র‍্যালিতে উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রবিউল আউয়াল লাভলু কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, ধানের শীষ ও দলীয় পতাকা নিয়ে পৃথক মিছিল সহকারে কলেজ মাঠে উপস্থিত হন।

ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশের নেতাকর্মীরাও পৃথকভাবে মিছিল বের করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। অন্যদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রতীক ও রঙিন ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে মিলিত হন।

পরে কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। সভায় টাঙ্গাইল-৬ আসনের বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD