মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নবীনগরে গণতন্ত্রের বিজয় দিবসে বিএনপির আনন্দ র‍্যালি

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৭৪ সময় দেখুন

নবীনগরে গণতন্ত্রের বিজয় দিবসে বিএনপির আনন্দ র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণতন্ত্রের বিজয় দিবস ও সরকারবিরোধী গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।

র‍্যালিতে আরও অংশ নেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস.কে হেলাল, গোলাম হোসেন টিটু, আঃ রহিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, আবুল বাশার ও জিয়াউর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহীন এবং যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ।

এছাড়াও ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তন্ময়, যুবদল নেতা আসাদুজ্জামান দুলাল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুজাম্মেল হক বকুল, জেলা যুব দলের সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র‍্যালির পুরো সময় জুড়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়।

প্রসঙ্গত, বিএনপি ৫ আগস্টকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। এবারের কর্মসূচিতে দলটি আওয়ামী সরকারের বিরুদ্ধে গত বছরের গণআন্দোলনের এক বছর পূর্তি স্মরণেও বিভিন্ন কর্মসূচি পালন করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD