মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিলেটে ‘ছাত্র-জনতার গণজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩১৫ সময় দেখুন

সিলেটে ‘ছাত্র-জনতার গণজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে অনুষ্ঠিত হয়েছে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ‘ছাত্র-জনতার গণজাগরণ’ শীর্ষক সেমিনার। গত ৩ আগস্ট (রবিবার) নগরীর শারদা হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাঈম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুজন। বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর সাজু চৌধুরী। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জামান সিদ্দিকী এবং ইউকে প্রবাসী নেতা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রমিক অধিকার পরিষদের সিলেট জেলা সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মনজিল, ছাত্র নেতা সৈয়দ মিসবাউল হক মোহন, এনাম আরিয়ান, শাহরিয়ার মাহীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও যুবনেতা ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD