মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মহাসড়কে চাঁদাবাজি করলে পুলিশ সদস্যরাও রেহাই পাবে না: পুলিশ সুপার

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৩৪ সময় দেখুন

মহাসড়কে চাঁদাবাজি করলে পুলিশ সদস্যরাও রেহাই পাবে না: পুলিশ সুপার

মহাসড়কে চাঁদাবাজির ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাকেও গ্রেফতার করে হাতকড়া পরানো হবে—এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

সম্প্রতি হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ কল্যাণ সভায় তিনি এ কথা বলেন। সভায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার নিজেই।

সভায় সদস্যদের উত্থাপিত সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার এবং প্রয়োজনীয় সমাধানের আশ্বাস দেন।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, “আপনাদের সহযোগিতায় আমরা একটি সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক গড়ে তুলতে কাজ করছি। মহাসড়কে এমন কোনো কাজ করা যাবে না যা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।”

তিনি আরও বলেন, “যদি কোনো সদস্য অপেশাদার আচরণে জড়ায় বা চাঁদাবাজিতে সম্পৃক্ত থাকে, তাহলে তাকে ফৌজদারি মামলায় গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কেউই ছাড় পাবে না।”

তিনি সকল সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন, বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে আন্তরিক হতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD