মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছাতকে পল্লী চিকিৎসকের আত্মহত্যা

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৪৪ সময় দেখুন

ছাতকে পল্লী চিকিৎসকের আত্মহত্যা

সুনামগঞ্জের ছাতক উপজেলার কহল্লা গ্রামে স্বপন দেবনাথ (৩২) নামে এক পল্লী চিকিৎসক আত্মহত্যা করেছেন। তিনি ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের কহল্লা গ্রামের শৈলেন দেবনাথের ছেলে এবং লাকেশ্বর বাজারের ‘সুরক্ষা ফার্মেসি’র পরিচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন দেবনাথ সম্প্রতি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। কয়েকদিন ধরেই তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের উপর ধারালো দা নিয়ে হামলার চেষ্টা করছিলেন। সোমবার (৪ আগস্ট) সকালেও তিনি প্রতিবেশীদের ধাওয়া করেন বলে জানা গেছে।

মাত্র এক মাস আগে তার বিয়ে হয়েছিল। তবে সোমবার রাত আনুমানিক ১০টার দিকে নিজ ঘরের খাটের ওপর থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দ বলেন, “স্বপন দেবনাথ নামে একজনের আত্মহত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত চলছে।”

তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD