মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

লালপুরে শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: “ভালো মানুষ হওয়ার আহ্বান”

আবু তালেব, লালপুর (নাটোর):
  • আপডেটের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৪০ সময় দেখুন

লালপুরে শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: “ভালো মানুষ হওয়ার আহ্বান”

নাটোরের লালপুরে জুলাই অভ্যুত্থান স্মরণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শিক্ষাবৃত্তি প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে (বিএম) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুনার রশিদ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শুধু মেধাবী হলেই হবে না, একজন মানুষকে সব দিক দিয়ে উন্নত গুণাবলী সম্পন্ন হতে হবে। মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধি—এর থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ভালো বই পড়ার মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়ানোর পরামর্শ দেন।”

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও জাতীয়করণ থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “প্রতিষ্ঠানের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও নানা বৈষম্যের কারণে আমরা এখনও জাতীয়করণ থেকে বাদ পড়েছি, যা অত্যন্ত দুঃখজনক।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, শিক্ষক প্রতিনিধি আব্দুল বারী, ব্যবস্থাপনা কমিটির সদস্য রবিউল ইসলাম, প্রভাষক হাসিবুল ইসলাম ও সিনিয়র শিক্ষক দেবেন্দ্রনাথ সাহা। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একইসাথে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শিক্ষাবৃত্তি প্রদান এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD