মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালিয়াকৈরে গার্মেন্টস প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাকিল হোসেন, গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪২৬ সময় দেখুন

কালিয়াকৈরে গার্মেন্টস প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে শাজাহান মিয়া (৪৬) নামের এক পোশাক কারখানার প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার টান কালিয়াকৈর এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাজাহান মিয়া গাজীপুরের জয়দেবপুর থানার এনায়েতপুর গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি গার্মেন্টস প্রতিষ্ঠান—নুরুল গার্মেন্টসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে কালিয়াকৈরের গর্জনখালি এলাকার দারোগালীর মেয়ে সিলভিয়াকে বিয়ে করেন শাজাহান। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান—ধ্রুব (১৪) ও জিস্তি (১১)। দাম্পত্য জীবনে মতানৈক্য দেখা দিলে শাজাহান নিজ গ্রামের বাড়ি ছেড়ে কালিয়াকৈরেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি টান কালিয়াকৈরের মশিউরের বাড়িতে ভাড়া থাকতেন। একসময় পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও, সময়ের ব্যবধানে বাবা-মা ও ভাইবোনদের সঙ্গে সম্পর্ক অনেকটা শিথিল হয়ে পড়ে। স্ত্রীর সঙ্গেও মানসিক দূরত্ব তৈরি হয় বলে পরিবারের সদস্যরা জানান।

ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জামিল হোসেন বলেন,

> “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় শাজাহানের মরদেহ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD