বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

তারাকান্দায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

তারাকান্দা প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৯৩ সময় দেখুন

তারাকান্দায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়েছে। সোমবার (৪ আগস্ট) তারাকান্দা সদরের মধুমন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক এবং তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামান্না হুরায়রা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজি আব্দুল বাতেন, এডভোকেট নজরুল ইসলাম ইসমাঈল, মোখলেছুজ্জামান মুকুল, গোপাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মিয়া, কাকনী মডেল একাডেমির প্রধান শিক্ষক কামরুল ইসলাম, বাট্টা বাটপাড়া এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব উদ্দিন এবং হাজি হেলাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহনাজ পারভিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহাম্মেদ সাকিব এবং তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য ও গোয়ালকান্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবনে কাশেম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD