মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মোহনগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন

মোহনগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—টেংগাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রাব্বি আহমেদ সুমন (২৮), মাঘান দক্ষিণপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (২৯) এবং খালিয়াজুরী উপজেলার সাতগাঁও এলাকার দুর্জয় পাঠান (২৪)।

মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযানকালে রাব্বির বাড়ির একটি কক্ষে থাকা অবস্থায় তিনজনকে আটক করা হয়। শরীর তল্লাশির সময় রাব্বির কাছে ৮১ পিস, কাশেমের কাছে ১৯ পিস এবং দুর্জয়ের কাছে ২০ পিস ইয়াবা পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার (৪ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD