মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

লালপুরে সেনা অভিযানে ৩৪২ পিস ইয়াবাসহ দুই ভাই আটক

আবু তালেব' (লালপুর) নাটোর প্রতিনিধি :
  • আপডেটের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৬৭ সময় দেখুন

লালপুরে সেনা অভিযানে ৩৪২ পিস ইয়াবাসহ দুই ভাই আটক

৪ আগস্ট ২০২৫
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার ভোরে নাটোরের লালপুর উপ জেলার আব্দুলপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্তদের বাড়ি তল্লাশি করে ৩৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের সময় মাদক কারবারে জড়িত দুই পরিচিত ব্যক্তি  রাজন ও সুমন উভয় পিতা: হান্নান প্রামানিক নামে দুই সহোদর ভাই কে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

অভিযানে তল্লাশি ও তথ্য যাচাই শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়  “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। মাদক নির্মূলে আমাদের অভিযান আরও জোরদার হবে।”

স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়ে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD