মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

শ্রীমঙ্গল থানার তিন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা

আবদাল মিয়া, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৩ সময় দেখুন

শ্রীমঙ্গল থানার তিন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় কর্মরত তিন পুলিশ সদস্যের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অবসরজনিত কারণে এসআই মো. নুরুল ইসলাম ও মো. কামরুজ্জামান কাজল এবং বদলিজনিত কারণে কনস্টেবল অনিল কান্তি চাকমা-কে এ সংবর্ধনা দেওয়া হয়।

রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন এসআই মুহিবুর রহমান। অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে ওসি আমিনুল ইসলাম বলেন, “বিদায়ী সদস্যরা দায়িত্ব পালনে নিষ্ঠাবান ছিলেন। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যদি কখনো কঠোর হতে হয়, তা ছিল শুধুই পেশাগত কারণে। তাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে।”

এ সময় আরও বক্তব্য দেন তদন্ত কর্মকর্তা এমদাদ হোসেন, এসআই সাইদুর রহমান, এএসআই নজরুল ইসলাম, কনস্টেবল মন্টু দাস এবং সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফী।

বক্তারা বিদায়ী পুলিশ সদস্যদের সুস্থ, শান্তিপূর্ণ ও সাফল্যময় ভবিষ্যতের কামনা করেন। আবেগঘন পরিবেশে বিদায়ী সদস্যরাও তাদের অনুভূতি প্রকাশ করেন এবং সহকর্মীদের সঙ্গে বিদায় কোলাকুলি করে থানা থেকে রওনা দেন।

অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে অবসরপ্রাপ্ত দুই সদস্যকে মৌলভীবাজার শহরে পৌঁছে দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD