মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জগন্নাথপুরে বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০৯ সময় দেখুন

জগন্নাথপুরে বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ অভিযান চালিয়ে দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতকসহ মোট পাঁচ আসামিকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ২ আগস্ট দিবাগত রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিকনির্দেশনায় এসআই মোঃ আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে সহায়তা করেন এসআই অপূর্ব কুমার সাহা, এসআই দীপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই মোঃ হাদী আব্দুল্লাহ, এসআই রিফাত সিকদার, এএসআই আলী আকবর এবং এএসআই কামাল উদ্দিন।

অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন:

আনু মিয়া (২৫): জামালপুর (রৌডর) গ্রামের বাসিন্দা; জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলা নং-০২, তারিখ ০২/০৮/২০২৫, ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/৩৪ (দণ্ডবিধি ১৮৬০)।

শফিক মিয়া (৪৩): ইসহাকপুর গ্রামের মৃত তখলিছ মিয়ার পুত্র; মামলা নং-০১, তারিখ ০১/০৮/২০২৫, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৫৪/৩০৭/৩৭৯/৫০৬/৩৪।

দিলু মিয়া (৪০): একই মামলায় অভিযুক্ত, মৃত আক্তার হোসেনের পুত্র।

রাকু দেব (৪০): মীরপুর গ্রামের আঙ্গিরা দেবের ছেলে; সিআর নং-১১১/১৮ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক।

আশিকুর রহমান (৩২): সুবিদপুর গ্রামের বাসিন্দা; নন-জিআর নং-৫৫/২৫ ও সিআর নং-২৭৭/২৪ মামলায় পরোয়ানাভুক্ত।

গ্রেপ্তারকৃতদের ৩ আগস্ট যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD