মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য আটক! ৭ মোটর সাইকেল উদ্ধার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৮৮ সময় দেখুন

নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য আটক! ৭ মোটর সাইকেল উদ্ধার

নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় হতে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক লোহাগড়া থানা পুলিশ। এ তাদের ব্যবহৃত ৭ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
শনিবার ২ রা আগষ্ট আনুমানিক রাত ২ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম নেতৃত্বে এস আই আবুল কালাম আজাদ ও এএসআই আবুল হোসেন সহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তাদের কাছে থাকা সাতটি মোটরসাইকেল উদ্ধার করে লোহাগড়া থানায় আনা হয়।
সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য হলো ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের আছাদ মোল্যার ছেলে তনু মোল্যা, পাংখারচর গ্রামের কাজি দিদারুল আলমের ছেলে  কাজি অমিত ( নৌবাহিনীর চাকুরী চুত্য সদস্য),যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে, শামীম রেজা, কুল্লা গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে, মোঃ শাওন রহমান,সোনাপুর গ্রামের মোঃ মোসলেম আলীর ছেলে,  মোঃ হাফিজুর রহমান (চাকুরী চুত্য সেনা সদস্য), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার তারাইল গ্রামের মোঃ ফিরোজ হোসেনের ছেলে মোঃ আলামীন হোসেন,একই গ্রামের কালা মিয়া শেখের ছেলে মোকলেস শেখ,ঝিনেদাহ জেলার কালিগঞ্জ উপজেলার ঘোপপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মোঃ মাসুদ রানা, ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ এজাজ আহম্মেদ (পুলিশ সদস্য) বর্তমান কর্মস্থল সাতক্ষীরা সদর থানার কাটিয়া পুলিশ ফাড়ি।
এঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং২ তারিখ ২ আগস্ট ২০২৫।ধারা দন্ড বিধি ৩৯৯,৪০২ আদালতে প্রেরন করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন,ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার সহ ৭ টি মোটরসাইকেল উদ্ধার করে হয়েছে। তারা ডাকাতি করার উদ্দেশ্যে সকলে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। আইনের মাধ্যমে তাদের আদালতে প্রেরন করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD