মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নবীনগর পৌর কৃষকদলের তিনটি ওয়ার্ডে দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০২ সময় দেখুন

নবীনগর পৌর কৃষকদলের তিনটি ওয়ার্ডে দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের আয়োজনে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নারায়ণপুর ফায়ার সার্ভিস সংলগ্ন বালির মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

পৌর কৃষকদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আনোয়ার (খান)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সম্ভাব্য প্রার্থী কে এম মামুনুর রশিদ।

প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ মহানগর কৃষকদলের সদস্য মো. কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন, নবীনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাজী মো. জহিরুল হক (জরু মিয়া), সদস্য সচিব মো. আনোয়ার হোসেন (বাবুল), পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোশারফ হোসেন মুছা এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মাহাসিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের নেতৃবৃন্দ—মোস্তফা কামাল (দুলাল), মো. বায়েজিদ ইসলাম, মো. মরম আলী, মো. সেলিম মিয়া, মো. সোহাগ খানসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD