মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছাতকে থানার ওসিকে প্রাণনাশের হুমকি, তদন্তে প্রশাসন

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩১৪ সময় দেখুন

ছাতকে থানার ওসিকে প্রাণনাশের হুমকি, তদন্তে প্রশাসন

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দকে মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় একটি নাম্বার থেকে এই হুমকি আসে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৭ মিনিটে। ভারতীয় নম্বর (+০০১৭০৪৪৮০৪১৭৮) থেকে ওসির সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে প্রথমে একটি মেসেজ আসে, এরপর ফোন করে তাকে হুমকি দেওয়া হয়।

ওসিকে উদ্দেশ্য করে হুমকিদাতা বলেন, “আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। দলটি ১০ বছর পরেও ফিরে আসবে—মাথায় রাখবেন। সময় বদলালে দেশের যেখানেই থাকেন, আপনাকে খুঁজে বের করা হবে। মনে রাখবেন, তখন কেউ—সমন্বয়ক হোক কিংবা জামায়াত—রক্ষা করতে পারবে না।”

ওসি তখন নিজে পরিচয় দিয়ে ফোনদাতাকে পরিচয় জানতে চাইলে সে জানায়, “সময়মতো সামনে এসে পরিচয় দেবো।” এরপর ওসি নিজেই কলটি কেটে দেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তিনি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD