মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি কর্মীর পাশে দাঁড়ালেন হাজি মুজিব

আবদাল মিয়া, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৪৭ সময় দেখুন

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি কর্মীর পাশে দাঁড়ালেন হাজি মুজিব।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও বিএনপি কর্মী মোঃ সুমন মিয়া সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়। অর্থনৈতিকভাবে দুর্বল সুমন চিকিৎসার ব্যয়ভার বহনে বিপাকে পড়েন।

এ অবস্থায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

হাজি মুজিবের নির্দেশে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল সুমনের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খরচের জন্য নগদ অনুদান প্রদান করে।

এই সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজির উদ্দিন ও রুবেল আহমেদ, যুবদল নেতা এম এ রহিম, দক্ষিণা বিশ্বাস, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুবদল নেতা সোহেল আহমেদ, রাজিব এবং সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি কবির আহমেদ প্রমুখ।

সুমন মিয়া এবং তার পরিবার হাজি মুজিব ও বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD