মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৪৬ সময় দেখুন

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের লক্ষিবাউর বাজার মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

লক্ষিবাউর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য সাদিক মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদারের পরিচালনায়
অনুষ্ঠিত বীট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল মোঃ আব্দুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান সামছু, নোয়ারাই ইউনিয়ন বিএনপির আহবায়ক, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমতিয়াজ আলী, নোয়ারাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছাতক থানার সাব ইন্সপেক্টর (নোয়ারাই বীট ) মোঃ সিকান্দার আলী, এ এস আই (নোয়ারাই বীট) মোহাম্মদ শওকত আলী।

বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন তালুকদার, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিফজুর রহমান মামুন, কৃষক দলের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, নোয়ারাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক  বদরুল আলম, যুবদল নেতা ইঞ্জিনিয়ার সুহেল মিয়া প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন লক্ষিবাউর  মাদ্রাসার সুপার মাওলানা জুয়েল আহমদ জামিল।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল খায়ের, ফারুক আহমেদ, স্থানীয় মকতই মিয়া, হানিফ আলী, মোঃ আনোয়ার, মোঃ হরুপ আলী, নুরুল আমিন, হাবিবুর রহমান, মোঃ মদরিছ আলী, মোঃ মখন আলী, জহুরুল ইসলাম, আমির আলী, আবু সালেহ মোল্লা, ইব্রাহিম আলী, উস্তার আলী, মোঃ তাহিদ মিয়া দেওয়ান আনফর রাজা চৌধুরী, গৌছ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল  কাদের বলেন, এলাকায় অপধাধ দমনে পুলিশকে সর্বাত্মক  সহযোগিতা করা প্রয়োজন। জুয়া খেলা, মাদক সেবন-বিক্রি, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালান রোধ করতে আমরা পুলিশের পক্ষ থেকে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করছি। আপনাদের তথ্য ও সহযোগিতায় ইউনিয়নে সকল প্রকার অপরাধ দমন করা হবে।##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD