মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

থানা হবে সেবার কেন্দ্র, পুলিশ হবে সেবক: রাজশাহী রেঞ্জের ডিআইজি

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৯৪ সময় দেখুন

থানা হবে সেবার কেন্দ্র, পুলিশ হবে সেবক: রাজশাহী রেঞ্জের ডিআইজি

‘থানায় কেউ এসে যেন হেনস্তার শিকার না হন, সুনির্দিষ্ট আইনি সহায়তা যেন নির্দ্বিধায় পান, আর পুলিশ যেন তাদের সহযোগী হয়, আমাদের লক্ষ্য এটাই।’ এভাবেই থানা সেবাকে জনবান্ধব করতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় নাটোরের লালপুর থানায় সেবাধর্মী কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় তিনি বলেন, আমরা চাই, মানুষ থানায় আসার পর যেন কমফোর্ট ফিল করে। তারা যেন বুঝতে পারে, এটি তাদেরই জায়গা। সেবা পেতে এখানে কাউকে অনিশ্চয়তায় পড়তে হবে না।
ডিআইজি আরও বলেন, অনেক মানুষ জানেন না, তারা কোন সেবা পাওয়ার অধিকার রাখেন বা সেটা কোথায় পাবেন। তাই আলাদা আলাদা ডেস্ক করে সেবাগ্রহীতার জন্য প্রক্রিয়াগুলো সহজ করা হচ্ছে। সেবাগ্রহীতাকে আমরা এখন ‘ক্লায়েন্ট’ নয়, ‘সেবা প্রত্যাশী’ হিসেবে দেখি, আর পুলিশ নিজেকে ‘শাসক’ নয়, ‘সেবাদানকারী’ হিসেবে গড়ে তুলতে চায়।
তিনি জানান, রাজশাহী রেঞ্জের আট জেলায় আটটি থানা পর্যায়ক্রমে ‘সেবাধর্মী থানা’ হিসেবে গড়ে তোলা হবে। এই কার্যক্রমের লক্ষ্য সাধারণ জনগণের দুঃখ-কষ্ট লাঘবে পুলিশি সহায়তা আরও সহজলভ্য ও মানবিক করা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) সারোয়ার জাহান, নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসাইন, লালপুর থানার ওসি মমিনুজ্জামান প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD