মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

রাজিবপুরে দুর্গম চর ভেলামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আতাউর রহমান, রাজিবপুর (কুুড়িগ্রাম) প্রতিনিধি।।
  • আপডেটের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৪৪ সময় দেখুন

রাজিবপুরে দুর্গম চর ভেলামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের দুর্গম চর ভেলামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই ) অনুষ্ঠিত এ ক্যাম্পে মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

চরাঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। দিনব্যাপী চলা এই ক্যাম্পে শতাধিক নারী ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরওয়ার জাহান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাহাদ এবং পরিসংখ্যানবিদ রোকুনুজ্জামান রাজু।

চিকিৎসা নিতে আসা ভেলামারীর চরের বাসিন্দা মমতাজ বেগম, পারভিন ও আসমা জানান, “আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে নদী পার হয়ে সদরে গিয়ে সময়মতো চিকিৎসা নিতে পারি না। এখানে এসে চিকিৎসা পাওয়ায় আমরা অনেক উপকার পেয়েছি। যদি এমনভাবে সপ্তাহে একদিন করে মেডিকেল ক্যাম্প হয়, তাহলে আমাদের আর দুরচিন্তা থাকবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “চরাঞ্চলের মানুষরা যাতে সহজে স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

চিকিৎসা নিতে আসা নারী ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। চরবাসী মনে করছেন, নিয়মিত এমন ক্যাম্প হলে স্বাস্থ্যসেবা ঘাটতি অনেকটাই পূরণ হবে।

আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD