মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছাতকে থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা গ্রেফতার 

সেলিম মাহবুব,ছাতকঃ 
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন

ছাতকে থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে জুবায়ের আহমেদ  (২৬) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর-নোয়াপাড়া গ্রামের মনজুর আহমদের পুত্র  ও  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

পুলিশ জানিয়েছে জুবায়ের আহমেদ ছাতক থানার মামলা নং-২৮, তাং-২২.০৭.২৫ খ্রিঃ এর সন্দিগ্ধ আসামী। মঙ্গলবার
রাত তাকে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার এসআই মোঃ মোফাখখারুল ইসলাম, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই শরীফুল আলম, এসআই মোঃ সিকান্দার আলী, এসআই রাহিম মিয়া সঙ্গীয় ফোর্স সহ এক বিশেষ অভিযান পরিচালনা করে জুবায়ের আহমেদকে গ্রেফতার করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD