মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মানিকছড়িতে সেনা অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার; আটক-১

মোঃ মোকতাদের হোসেনঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮১ সময় দেখুন

মানিকছড়িতে সেনা অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার; আটক-১

খাগড়াছড়ি পার্বত্য জেলার  মানিকছড়ি উপজেলায় পৃথক অভিযানে ২৩০ পিচ ইয়াবা (মাদকদ্রব্য) ও ১৫২ লিটার চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক টিম।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে স্যালাইনের প্যাকেটভর্তি ১৫২ লিটার চোলাই মদ উদ্ধার করে সেনাবাহিনী। এসময় উত্তর গাড়ীটানা এলাকার চিহ্নিত মদ ব্যবসায়ী বান্দিরাম ত্রিপুরা (৪৪) কে আটক করা হয়। এসব মদ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্য প্যাকেটজাত করা হয়েছে বলে জানা যায়। এর আগে বিকেলে সাড়ে ৩টায় উপজেলার তিনটহরী হেডকোয়ার্টার এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রির খবরে অভিযান চালিয়ে ২৩০ পিচ ইয়াবা জব্দ করে সেনাবাহিনী। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।

অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মদ ও ইয়াবা মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এই  ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ মদ ও ইয়াবা ধ্বংসের যথাযথ আইনী পদক্ষেপ এবং আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD