মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৩৪ সময় দেখুন

ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

“কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে বুকে লালন করে পথচলা ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে মৌলভীবাজার শহরের কুসুমবাগস্থ শাহ্ মোস্তফা (রহ.) পার্টি সেন্টারে সংগঠনের সভাপতি এস এম জায়েদ রেজা এর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন আহমেদ।

কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল ইসলাম সোহান ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার ময়নুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. হাবিবুর রহমান (মুকুল)। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি এম ওলীউর রহমান। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক হাসান সানি দেওয়ান।

বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, সহ-সভাপতি মাওলানা শফিকুল হাসান রেজভী, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ আবুল কালাম খান, মৌলভীবাজার পৌর শাখার সভাপতি মোঃ সালেহ আহমদ, ইসলামিক যুব ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা শফিকুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক হাফেজ আলাউদ্দিন সাইফি।

ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক জাকির হোসেন সাকিব এর সঞ্চালনায় সংগঠনের জেলা সহ-সভাপতি মুহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ, হিযবুর রাসূল (দ.) সহ ইসলামী ছাত্রসেনার জেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ মুজাহিদুল ইসলামকে সভাপতি, ময়নুল ইসলামকে সাধারণ সম্পাদক, জাকির হোসেন সাকিবকে সাংগঠনিক সম্পাদক ও জাবির হোসেনকে কোষাধ্যক্ষ করে ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখা ২০২৫-২০২৭ সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় পরিষদের সভাপতি এম ওলীউর রহমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD