মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন

বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ পল্লীমঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের ২০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে পল্লীমঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম মিয়া।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলফিকার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিশী কান্ত দাস, সহকারী শিক্ষক সুহেল মিয়া,
ম‍্যানেজিং কমিটির সদস‍্য সিদ্দিকুর রহমান মানিক, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস‍্য ফারুক আহমদ, চ‍্যারিটি সদস‍্য তারেকুল ইসলাম, এখলাছ মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থী ফাইজা তাবাস্সুম মনিকা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী ইকরামুল ইসলাম।

এসময় বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মো. দিলোয়ার হোসেন, মো. আতাউর রহমান, নাসরিন খাতুন, নাজিমুল ইসলাম, জাহেদুল আলম, মো. সোরাব হোসেন, নজরুল ইসলাম প্রামাণিক, অফিস সহকারী হাবিব উল্লাহ, চ্যারিটি গ্রুপের সদস্য শাহাব উদ্দিন মিজান, রুবেল মিয়া, মাহবুব হাসান, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD