মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সোনার পাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি আমিন
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২০৫ সময় দেখুন

সোনার পাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা।

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়ন সোনারপাড়ায় প্রেমঘটিত পারিবারিক কলহের জেরে আব্দুল শুক্কুর (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে রেজুখাল সংলগ্ন সোনারপাড়া ঘাট ঘর এলাকায় নিজ বাড়িতে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল শুক্কুর ওই এলাকার বাসিন্দা সৈয়দ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে আব্দুল শুক্কুর ময়মনসিংহ জেলার এক তরুণীকে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে উখিয়ার নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি। প্রথমদিকে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও কিছুদিন পর থেকেই শুরু হয় পারিবারিক কলহ। গত এক সপ্তাহ আগে স্ত্রী অভিমান করে নিজ বাড়ি ময়মনসিংহে ফিরে যান। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন শুক্কুর।
বুধবার সকালে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে নিজ কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। বিকেল ৬টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD