বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

লালপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আবু তালে, লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন

লালপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নাটোরের লালপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও নাটোর জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশন (পিবিজিএমআই) স্কীমের আওতায় উপজেলা পর্যায়ের ২০২২-২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সাদ আহমদ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা। এসময় অতিথির বক্তব্যে রাখেন, আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মেসবাহুল আলম, নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালি, সহকারী জেলা শিক্ষা অফিসার সুভাষ কুমার মন্ডল, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, মাজার শরীফ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আলী জিন্নাহ, গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম রানা, কৃতি শিক্ষার্থী আতিকুর রহমান, নুশরাত, মুক্তাতি আল পল্লব, অভিভাবক শাবান আলী প্রমুখ।

এসময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বলেন, পড়াশোনার কোন বিকল্প নেই, শ্রেষ্ঠ হতে হলে পড়তে হবে, এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, ফেসবুক ও সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে বইকে সঙ্গী বানাতে হবে। এবং বক্তারা অভিভাবক মায়েদের উদ্দেশ্যে বলেন, মায়েদের হাতে যাদু আছে, তারা স্বপ্নের মানুষ বানাতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD